All Courses
পেশাগত জীবনে শত ব্যস্ততার মাঝেও নিজের অস্তিত্ব এবং উপস্থিতিকে ভুলে যাওয়া যায়না। তবে প্রায়ই আমরা আমাদের পেশাগত কাজের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। আমাদের কাজগুলোই যেন আমাদের আচার-ব্যবহার, সুখ-দুঃখ এই সব কিছুকে সংজ্ঞায়িত করে। এতসবের মাঝেও আমরা যদি বর্তমানে থেকে নিজের কাজগুলোর মধ্যে আনন্দ খুঁজে নিতে পারি তবে মন্দ হয়না। আর এই বর্তমানে থাকার জন্য আমাদের প্রয়োজন মাইন্ডফুলনেস।
এই কোর্সে আমরা মাইন্ডফুলনেস এবং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। এটি কী এবং এর প্রয়োজনীয়তা কী, এর বিভিন্ন দিকসমূহ, দৈনন্দিন জীবনে মাইন্ডফুলনেস প্র্যাক্টিস করার বিভিন্ন উপায় এবং সর্বোপরি এটি কীভাবে আমাদের দৈনন্দিন জীবনের ছোট থেকে বড় বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা তৈরির মাধ্যমে আরো বেশী কার্যকরী হতে সাহায্য করে সে সম্পর্কে আলোচনা করবো।
এই কোর্সটি আপনাকে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার কৌশল শেখাবে, যা উদ্যোক্তাদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নতুন উদ্যোক্তা হোন বা ইতিমধ্যেই একটি স্টার্টআপ চালাচ্ছেন, আপনার ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা কতটা ভালো, তা আপনার ব্যবসায়ের সাফল্যের উপর সরাসরি প্রভাব ফেলে। ঠিক যেমন আপনি আপনার ব্যবসায়ের জন্য পরিকল্পনা করেন, তেমনি আপনার নিজের আর্থিক পরিকল্পনা থাকলে কঠিন সময়ে টিকে থাকতে এবং সুযোগ পেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করতে পারবেন।
এই কোর্সটি আপনাকে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করবে। আমরা এমন কৌশল নিয়ে আলোচনা করব যা আপনাকে আপনার মেসেজ স্পষ্টভাবে পৌঁছে দিতে, সহকর্মীদের সাথে যোগাযোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে কথা বলতে সহায়তা করবে।