All Courses
এই কোর্সটি আপনাকে এমন দক্ষতা অর্জনে সাহায্য করবে, যা আপনার ব্যবসায়িক উপস্থাপনাগুলোকে আরও আকর্ষণীয় এবং স্মরণীয় করে তুলবে। আপনি শিখবেন গল্প বলার কৌশল, এক্সেল দিয়ে ডেটা বিশ্লেষণ, ডিজাইন নীতিমালা প্রয়োগ এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা, এই সবই একত্রিত করে আপনার পরবর্তী উপস্থাপনাটি এক অনন্য অভিজ্ঞতায় পরিণত করা যায়।
শিক্ষাজীবনে, চাকরি জীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের প্রায়ই লোকজনের সামনে চিন্তা-ভাবনা ও ধারণা উপস্থাপন করার প্রয়োজন হয়। আপনি হয়তো একজন উদ্যোক্তা, যিনি দুর্দান্ত একটি আইডিয়া নিয়ে বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করছেন, অথবা একজন শিক্ষার্থী, যিনি তাঁর গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ক্লাসের সামনে দিচ্ছেন, অথবা একজন শিক্ষক, যিনি আপনার শিক্ষার্থীদের মন ছুঁতে চান। তবে আপনি হয়তো জানেন, লোকজনের সামনে কথা বলা কঠিন হতে পারে। প্রায়ই, ভালো আইডিয়াও শ্রোতাদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়, যদি বক্তা সেটি কার্যকরভাবে উপস্থাপন করতে না জানেন।
এই কোর্স আপনাকে শক্তিশালী পাবলিক স্পিকিং করার নির্ভরযোগ্য কৌশল প্রদান করবে, যা শ্রোতাদের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে। এই কোর্স সম্পূর্ণ করার পরে, আপনি আপনার আইডিয়া এবং বক্তব্য শ্রোতাদের কাছে স্মরণীয়ভাবে উপস্থাপন করতে পারবেন।
এই কোর্সটি আপনাকে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করবে। আমরা এমন কৌশল নিয়ে আলোচনা করব যা আপনাকে আপনার মেসেজ স্পষ্টভাবে পৌঁছে দিতে, সহকর্মীদের সাথে যোগাযোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে কথা বলতে সহায়তা করবে।
ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই কীভাবে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আরও সফল ও সুখী করতে পারে তা জানতে চান? এই কোর্সটি আপনাকে সেই বিষয়েই সাহায্য করবে। আবেগকে চিহ্নিত করা, বোঝা ও পরিচালনা করার দক্ষতা বিকাশের কৌশল শিখুন এবং নিজের সাথে ও অন্যদের সাথে আরও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন।
আমরা চাই বা না চাই, আমাদের শরীর সবসময় কথা বলে। এটি মানুষকে বলে যে আমরা আত্মবিশ্বাসী নাকি লাজুক, উদারমনা নাকি সংরক্ষিত, আন্তরিক নাকি কৃত্তিম। আমরা যদি আমাদের শারীরিক ভাষায় মনোযোগ না দেই, তাহলে আমরা অনিচ্ছাকৃত বার্তা প্রেরণ করতে পারি। আপনার শারীরিক ভাষা আপনি যা বলেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নেতৃত্বের জন্য অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে শারীরিক ভাষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শারীরিক ভাষা হল নেতৃত্বের উপস্থিতি প্রতিষ্ঠার গোপন কৌশল।
এই কোর্সটি আপনাকে একটি শক্তিশালী প্রথম ইম্প্রেশন তৈরি করতে আপনার অ-মৌখিক যোগাযোগ উন্নত করার জন্য কিছু কার্যকরী টিপস প্রদান করবে। অ-মৌখিক যোগাযোগের সাধারণ ভুল ব্যাখ্যা করার পাশাপাশি, এটি সেরা অনুশীলন নিয়েও আলোচনা করা হবে। এই কোর্সে আলোচিত বিষয়গুলি টিম মিটিং, জনসমক্ষে কথা বলা এবং নেটওয়ার্কিং ইভেন্টগুলিতে উপকারী হতে পারে। এই কোর্সটি তরুণ স্নাতক, পেশাদার এবং নেতৃত্বের ভূমিকায় থাকা ব্যক্তিদের জন্য বৃদ্ধি এবং সাফল্যকে ত্বরান্বিত করবে।
ইউনিভার্সিটির ক্লাব থেকে অফিসের ফ্লোর, সবখানেই সাকসেসফুল হতে গেলে আমাদের সবচেয়ে বেশী দরকার যে স্কিল তা লিডারশিপ। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন কোর্স 'লিডারশিপ উইথাউট টাইটেল'। আপনার লিডারশিপ স্কিলকে আরো সমৃদ্ধ করতে আজই জয়েন করুন এই কোর্সে।
আমরা আমাদের চারপাশে তাকালেই বুঝতে পারি, আমাদের নিজেদের এমন চাকরির জন্য প্রস্তুত করতে হচ্ছে যেই চাকরিটা এখনো তৈরিই হয়নি এবং এমন সমাধানের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে যে সমস্যাটাই এখনো তৈরিই হয়নি। তাই এই ফাস্ট চেঞ্জিং পৃথিবীতে টিকে থাকতে হলে, সফল হতে গেলে আমাদের এমন কিছু স্কিলের প্রয়োজন, যেগুলো সব ধরণের পরিবর্তনের সাথে আমাদের খাপ খাইয়ে আমাদের চলতে সাহায্য করবে। এই Skills to Succeed কোর্সে ,এসব স্কিল কিভাবে অর্জন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
মানুষের সাথে সংযোগ স্থাপন করার ক্ষমতা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। ব্যবসা হোক বা সামাজিক জীবন, মানুষের সাথে সংযোগ স্থাপন হলো এমন একটি দক্ষতা, যা আপনি শিখতে এবং অর্জনে পারদর্শী হতে পারেন। এই কোর্সটি আপনাকে একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল শেখাবে। নিজের লক্ষ্য অর্জনে সহায়ক সম্পর্ক গড়ে তোলার জন্য কীভাবে একটি বিস্তৃত কিন্তু কার্যকর নেটওয়ার্ক তৈরি করবেন এবং সেই সম্পর্কগুলো জাগিয়ে রেখে সবার সফলতা নিশ্চিত করবেন, তা-ই শিখবেন এই কোর্সে।
নেটওয়ার্কিং সম্পর্কে আপনার ধারণা কি? এটি কি শুধুমাত্র এক্সট্রোভার্টদের জন্যই? আপনি কি মনে করেন নেটওয়ার্কিংয়ে ভালো হতে হলে আপনাকে ফেইক হতে হবে? এই কোর্সটি আপনার এই ধারণাগুলিকে চ্যালেঞ্জ করবে এবং আপনাকে শেখাবে যে কেউই একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।
এই কোর্সটি আপনাকে দারুণ বক্তৃতা লেখার প্রয়োজনীয় সরঞ্জাম ও কৌশল শেখাবে। আপনি শিক্ষার্থী, কর্মজীবী, অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার প্রস্তুতিরত বা পরবর্তী উপস্থাপনা গুছিয়ে উপস্থাপনের জন্য কঠিন প্রচেষ্টাকারী - যে কেউই এই কোর্সটি থেকে লাভবান হতে পারেন।
ভিডিও লেকচারগুলোর মাধ্যমে আপনি বক্তৃতার বিষয় নির্বাচন এবং চিন্তাকে কাগজে লিখতে রূপান্তর করতে শিখবেন। পথ চলতে আপনি গবেষণা, আপনার বক্তব্যকে সমর্থন করা এবং তথ্য সুবিন্যাস করার অনেক টিপস ও কৌশল শিখবেন।
ইফেক্টিভ টিমওয়ার্ক একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর মধ্যে একটি। বিশ্ববিদ্যালয়ে পড়ুন, অথবা পূর্ণকালীন চাকরি করুন, দলগতভাবে কাজ করার দক্ষতা আপনাকে থাকতেই হবে। তাহলে, ইফেক্টিভ টিমমেম্বার কে? ইফেক্টিভ টিমমেম্বার হতে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন? এই কোর্সে আমরা এই প্রশ্নগুলো খুঁজে বের করব এবং ইফেক্টিভ টিমমেম্বার হয়ে উঠতে আপনি যে রোডম্যাপ অনুসরণ করতে পারেন, সেটি উপস্থাপন করব।
বর্তমান বিশ্বে ইংরেজি জানা একান্ত প্রয়োজনীয় হলেও, অনেকের কাছেই এটি যেন একটি ভয়ের নাম। সেই ভয়কে জয় করতে বিওয়াইএলসি তৈরি করেছে ইংরেজি ভাষা ব্যবহারে দক্ষতা উন্নয়নের কোর্সটি।
ইংরেজি বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতে ইংরেজি ভাষায় কীভাবে কথা বলা যায় তা অনুশীলনের মাধ্যমে এই কোর্সটি আপনাকে দৈনন্দিন জীবনের কথোপকথনে ইংরেজি ব্যবহারে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।
পেশাগত জীবনে প্রতিটি ধাপেই প্রয়োজন আত্মবিশ্বাসী ও সাবলীল ইংরেজি যোগাযোগ দক্ষতা। এই কোর্সে আপনি নতুন পরিবেশে নিজেকে পরিচয় করানো, সহকর্মীদের সাথে সহজ কথোপকথন, মিটিংয়ে মতামত প্রকাশ, এবং ইমেইল বা ফোন কলে প্রফেশনাল ভঙ্গিতে কথা বলার মতো গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো শিখবেন। আপনার কথা বলার ধরনই আপনার প্রফেশনাল ভাবমূর্তি তৈরি করে—আর এই কোর্সটি আপনাকে কর্মক্ষেত্রে ইংরেজি ব্যবহারে আরও স্মার্ট ও আত্মবিশ্বাসী করে তুলবে।
আজকের যুগে কর্মক্ষেত্রে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমাদের। এগুলো মোকাবেলা এখন আর শুধু নির্দিষ্ট একজন ব্যক্তি বা তার পদের উপর নির্ভর করে না। তাই নেতৃত্ব চর্চার ধারণাও এখন কেবল ব্যক্তি নির্ভর নয়- যে কেউ চাইলেই নেতৃত্ব চর্চা করতে পারেন। আর কর্মক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজন Adaptive Leadership এর চর্চা। আপনি কীভাবে আপনার পেশাগত জীবনে Adaptive Leadership চর্চা করতে পারেন, কেন আপনার সাফল্যের জন্য এই ধরনের নেতৃত্ব চর্চা প্রয়োজন, এবং কীভাবে আপনি Adaptive Leadership চর্চা করে এগিয়ে যেতে পারেন - এসবই এই কোর্সের আলোচনার বিষয়।