All Courses
আমাদের বাস্তব জীবনের সাথে ডিজিটাল দুনিয়ার পার্থক্য প্রতিনিয়তই কমে আসছে। তাই এই বিশাল ডিজিটাল দুনিয়ায় শৃঙ্খলা বজায় রাখতে আমাদের হতে হবে একজন ভালো ডিজিটাল সিটিজেন। কিন্তু ডিজিটাল সিটিজেনশিপ বলতে আসলে কি বোঝায়? আমরা ইন্টারনেটে কিভাবে কানেক্টেড হই তা থেকে শুরু করে অনলাইন স্পেসে আমরা কিভাবে তুলে ধরতে পারি এসব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই কোর্সে।
তাই একজন ভালো ডিজিটাল সিটিজেন হয়ে উঠতে আজই জয়েন করুন এই কোর্সে।
যারা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, এই কোর্স তাদের জন্য। এই কোর্সে ফ্রিল্যান্সিং কী, জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে কীভাবে কাজ শুরু করা যায় এবং AI tools ব্যবহার করে কীভাবে পোর্টফলিও তৈরি করা যায় – এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও কীভাবে একটি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা যায় এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে কী ধরনের প্রস্তুতি নিতে হবে তাও জানা যাবে এই কোর্স থেকে।
আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজেই রয়েছে ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহার। কিন্তু ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার না জানা, সোশ্যাল মিডিয়ায় ফেইক নিউজের ছড়াছড়ি আর সাইবার অপরাধের শিকার হওয়ার ভয় ইন্টারনেট ব্যবহারকে দিনদিন চ্যালেঞ্জিং করে তুলছে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে আমাদের প্রয়োজন সঠিক ডিজিটাল লিটারেসি।
তাই বিওয়াইএলসি নিয়ে এসেছে এই ডিজিটাল লিটারেসি কোর্সটি। এই কোর্সে আমরা আলোচনা করেছি ডিজিটাল দক্ষতা বাড়ানোর কৌশল আর সব ধরণের হ্যাকিং-ম্যালওয়্যার ও প্রতারণা এড়িয়ে অনলাইন সেফটি নিশ্চিত করার উপায়, যা আপনাকে নিজের ও অন্যদের জন্য একটি সর্বাঙ্গীণ সুন্দর অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে সাহায্য করবে।
আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু তথ্যগুলো বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ ছিল? অথবা, কোনো সমস্যার সমাধান করতে গিয়ে আটকে গিয়েছেন? Critical Thinking এই ধরনের পরিস্থিতিতে কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধানে সহায়তা করে। এই কোর্সটি আপনাকে Critical Thinking র মূলনীতি ও ধাপগুলো সম্পর্কে ধারণা দেবে।
এই কোর্সটি স্বেচ্ছাসেবার মাধ্যমে অর্জিত দক্ষতা, নেতৃত্ব দক্ষতা, এবং সামাজিক পরিবর্তন আনতে কীভাবে স্বেচ্ছাসেবা গুরুত্বপূর্ণ তা শেখাবে। পাঠ্যক্রমের মাধ্যমে আপনি স্বেচ্ছাসেবার মূলনীতি, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, স্বেচ্ছাসেবার বিভিন্ন ক্ষেত্র, এবং স্বেচ্ছাসেবায় মানসিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন। এই কোর্সটি আপনার মানবসেবার দৃষ্টিভঙ্গিকে আরও প্রশস্ত করবে এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার আরও বেশি সুযোগ দেখতে সাহায্য করবে।
এই কোর্সটি আপনাকে একটি দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে সফল হতে প্রয়োজনীয় সৃজনশীল চিন্তাভাবনা করার দক্ষতা শেখাবে। এটি কোনো জন্মগত গুণ না, এটি এমন একটি প্রক্রিয়া যা আপনাকে নতুন আইডিয়া নিয়ে আসতে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা পর্যালোচনা করতে এবং উদ্ভাবনী সমাধান তৈরি করতে সহায়তা করবে।
গত কয়েক দশক ধরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ক্যারোল ডোয়েক গবেষণা করে দু'ধরনের মানসিকতার কথা তুলে ধরেছেন: ফিক্সড মাইন্ডসেট (Fixed Mindset) এবং গ্রোথ মাইন্ডসেট (Growth Mindset)। ফিক্সড মাইন্ডসেট হলো এমন বিশ্বাস যে, বুদ্ধিমত্তা জন্মগত এবং চেষ্টা ও পরিশ্রমে তা পরিবর্তন করা যায় না। অপরদিকে, গ্রোথ মাইন্ডসেট হলো এমন বিশ্বাস যে, কঠোর পরিশ্রম, অনুশীলন ও চেষ্টার মাধ্যমে বুদ্ধিমত্তা বাড়ানো ও উন্নত করা যায়। ক্যারোলের গবেষণায় দেখা গেছে, গ্রোথ মাইন্ডসেট সম্পন্ন শিক্ষার্থীরা জীবনের প্রায় সব ক্ষেত্রেই বেশি সফল হয়।
এই কোর্সে আপনি গ্রোথ মাইন্ডসেট, এর সুবিধা এবং দীর্ঘমেয়াদে এটি কীভাবে আপনার উন্নতিতে ভূমিকা রাখতে পারে, সে সম্পর্কে জানবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কীভাবে কার্যকর কৌশল ব্যবহার করে গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলবেন এবং তা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করবেন, সেটা শিখবেন।
এই কোর্সটি আপনাকে শেখাবে কিভাবে আপনার রেজুমেকে একটি সাধারণ রেজুমে থেকে একটি শক্তিশালী হার্ভার্ড স্ট্যান্ডার্ড রেজুমেতে রূপান্তর করতে হয়, যা আপনার প্রতিভাকে এমনভাবে তুলে ধরে যে একজন নিয়োগকারী সহজেই বুঝতে পারেন।
এই কোর্সটি আপনাকে চাকরির অফার নেগোসিয়েশনের বিভিন্ন দিক সম্পর্কে জানাবে এবং একটি শক্তিশালী অফার পেতে আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আপনি সাধারণ ভুলগুলো, গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি, নেগোসিয়েশনের কৌশল এবং আরও অনেক কিছু শিখবেন।
You have spent fifteen plus years developing skills to do a job that is meaningful to you, but your effort will go in vain if you fail to showcase your skills during the recruitment process. To find a job that you want, you need to learn how to present yourself as a candidate of choice. This course designed for anyone looking for an internship or entering the job market for the first time. It will equip you with the necessary skills an applicant should have and will lead you to become an attractive candidate. It breaks down each step and provides appropriate solutions with lucid explanations. You will also be introduced to the key elements of successful job search, such as preparing an effective resume and cover letter, creating and seizing networking opportunities, acing interviews, personal branding, appropriate usage of social media, etc. You will be able to demonstrate the skills a job seeker should have to leave a positive impression at each phase of the recruitment process. Like all other courses at BYLCx, this course uses a combination of video lectures, text summary, and a quiz to help participants understand each concept flawlessly before proceeding to the next. Whereas appropriate, the course provides template documents so that the students can easily put the theories into practice. .
প্রজেক্ট ম্যানেজমেন্টে গ্যান্ট চার্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সরঞ্জাম। এটি আপনার প্রজেক্টের প্রতিটি কাজের একটি ভিজ্যুয়াল ওভারভিউ প্রদান করে এবং সেগুলি সম্পূর্ণ করতে কত সময় লাগবে তা দেখায়। ফলে আপনি আরও বাস্তবসম্মত প্রজেক্ট সময়সীমা নির্ধারণ করতে পারবেন। এই কোর্সটিতে আপনি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গ্যান্ট চার্ট তৈরি করতে শিখবেন। কোর্স শেষে আপনি খুব সহজেই এবং খুব কম সময়ে নিজের গ্যান্ট চার্ট তৈরি করতে পারবেন।
২১ শতকে ইমেইল, যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ইমেইল পাঠানো হয়, কিন্তু খুব কম সংখ্যক প্রেরকই জানেন কীভাবে সঠিকভাবে একটি পেশাদার ইমেইল লিখতে হয়। আমরা প্রায়ই শিক্ষার্থীদের কাছ থেকে এমন অভিযোগ শুনি যে তারা সম্ভাব্য নিয়োগকর্তাদের ইমেইল পাঠিয়েছেন কিন্তু তাদের ইমেইলের কোনো সাড়া পাননি। কিছু সাধারণ ভুলের জন্য ইমেইলের ওপেন রেট নষ্ট হয়, তাই এটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে এটি প্রাপককে সঠিক বার্তা দেয়।
এই কোর্সটি ইমেইল লেখার জন্য মৌলিক ধাপগুলো উপস্থাপন করবে, যা প্রাপকদের মধ্যে ইতিবাচক প্রভাব এবং দ্রুত উত্তর নিশ্চিত করবে।
এই কোর্সটি আপনাকে একজন ক্রিটিক্যাল থিংকার হিসেবে গড়ে তুলবে, যা আপনার কর্মজীবনে সাফল্য অর্জনে অপরিহার্য। এটি আপনাকে সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকরী সমালোচনা করার দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।
একটা কার্যকরী রেজুমে এবং কভার লেটার মাধ্যমে শর্টলিস্টেড হওয়ার পর আসে ইন্টারভিউয়ের অফার। আপনাকে ইন্টারভিউয়ে আপনার এমপ্লোয়ারকে বুঝাতে হবে যে আপনি একজন যোগ্য প্রার্থী। ইন্টারভিউতে এমপ্লোয়ার সাধারনত আপনার চারিত্রিক গঠন, পুর্ববর্তী অভিজ্ঞতা, দক্ষতা এবং কোম্পানি সম্পর্কে আপনার আগ্রহ বুঝার চেষ্টা করে।
বাংলাদেশের অনেক নামীদামী সংস্থার সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে ফারাহ চৌধুরী এই কোর্সে বেশ কয়েকটি সাধারণ সাক্ষাত্কার/ইন্টারভিউয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন। কোনও এমপ্লোয়ার কেন এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেন এবং সেগুলির উত্তর দেওয়ার উত্তম উপায় কী হতে পারে তা নিয়ে বিশ্লেষন করেছেন । এই কোর্সটি কমপ্লিট করার মাধ্যমে আপনি ইন্টারভিউয়ের সাধারন বা কমন প্রশ্নের সুন্দর করে গুছিয়ে উত্তর দেওয়া শিখতে পারবেন।
একটি ক্যারিয়ার হল আজীবনের একটি যাত্রা, যার প্রতিটি ধাপেই রয়েছে চ্যালেঞ্জ, তবে শুরু করাটা প্রায়শই সবচেয়ে কঠিন হয়। উপযুক্ত একটি চাকরি খুঁজে পাওয়া বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, তবে যদি আপনি আপনার চাকরি অনুসন্ধানকে একটি প্রজেক্ট হিসাবে বিবেচনা করেন এবং সর্বোত্তম পদ্ধতিগুলো অনুসরণ করেন, তাহলে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যা আপনি চাকরির অফারে রূপান্তরিত করতে পারেন।
Kick-start Your Career আপনাকে সঠিক চাকরি খুঁজে পাওয়ার পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাবে—একটি পার্সোনাল প্ল্যান তৈরি করা, অনলাইন প্রোফাইলের মাধ্যমে নজর কাড়া, শর্টলিস্টেড হওয়া, দক্ষতার সঙ্গে চাকরির সাক্ষাৎকার দেওয়া এবং চাকরির অফার পাওয়ার পর সফলতার জন্য প্রস্তুত হওয়া।
এই কোর্সের কনটেন্ট ছোট ছোট ভিডিওতে উপস্থাপন করা হয়েছে, যেখানে প্রতিটি মডিউলে দরকারি টেমপ্লেট ও রিসোর্স রয়েছে। তাহলে আর দেরি কেন? এখনই এনরোল করুন এবং Kick-start Your Career!
বর্তমান বিশ্বে ইংরেজি জানা একান্ত প্রয়োজনীয় হলেও, অনেকের কাছেই এটি যেন একটি ভয়ের নাম। সেই ভয়কে জয় করতে বিওয়াইএলসি তৈরি করেছে ইংরেজি ভাষা ব্যবহারে দক্ষতা উন্নয়নের কোর্সটি।
ইংরেজি বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতে ইংরেজি ভাষায় কীভাবে কথা বলা যায় তা অনুশীলনের মাধ্যমে এই কোর্সটি আপনাকে দৈনন্দিন জীবনের কথোপকথনে ইংরেজি ব্যবহারে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।
পেশাগত জীবনে প্রতিটি ধাপেই প্রয়োজন আত্মবিশ্বাসী ও সাবলীল ইংরেজি যোগাযোগ দক্ষতা। এই কোর্সে আপনি নতুন পরিবেশে নিজেকে পরিচয় করানো, সহকর্মীদের সাথে সহজ কথোপকথন, মিটিংয়ে মতামত প্রকাশ, এবং ইমেইল বা ফোন কলে প্রফেশনাল ভঙ্গিতে কথা বলার মতো গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো শিখবেন। আপনার কথা বলার ধরনই আপনার প্রফেশনাল ভাবমূর্তি তৈরি করে—আর এই কোর্সটি আপনাকে কর্মক্ষেত্রে ইংরেজি ব্যবহারে আরও স্মার্ট ও আত্মবিশ্বাসী করে তুলবে।