All Courses

MS Word for Professionals
MS Word for Professionals

আমাদের পার্সোনাল বা প্রফেশনাল কাজে Microsoft Word এখন একটি অপরিহার্য টুল হয়ে দাঁড়িয়েছে। এই কোর্সে Microsoft Word এর বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যায়ের ব্যবহার হাতে কলমে দেখানো হয়েছে। 


Certification icon
Freelancing Essentials
Freelancing Essentials

যারা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, এই কোর্স তাদের জন্য। এই কোর্সে ফ্রিল্যান্সিং কী, জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে কীভাবে কাজ শুরু করা যায় এবং AI tools ব্যবহার করে কীভাবে পোর্টফলিও তৈরি করা যায় – এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও কীভাবে একটি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা যায় এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে কী ধরনের প্রস্তুতি নিতে হবে তাও জানা যাবে এই কোর্স থেকে।  

Certification icon
Digital Literacy (ডিজিটাল স্বাক্ষরতা)
Digital Literacy (ডিজিটাল স্বাক্ষরতা)

আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজেই রয়েছে ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহার। কিন্তু ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার না জানা, সোশ্যাল মিডিয়ায় ফেইক নিউজের ছড়াছড়ি আর সাইবার অপরাধের শিকার হওয়ার ভয় ইন্টারনেট ব্যবহারকে দিনদিন চ্যালেঞ্জিং করে তুলছে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে আমাদের প্রয়োজন সঠিক ডিজিটাল লিটারেসি। 


তাই বিওয়াইএলসি নিয়ে এসেছে এই ডিজিটাল লিটারেসি কোর্সটি। এই কোর্সে আমরা আলোচনা করেছি ডিজিটাল দক্ষতা বাড়ানোর কৌশল আর সব ধরণের হ্যাকিং-ম্যালওয়্যার ও প্রতারণা এড়িয়ে অনলাইন সেফটি নিশ্চিত করার উপায়, যা আপনাকে নিজের ও অন্যদের জন্য একটি সর্বাঙ্গীণ সুন্দর অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে সাহায্য করবে।

Certification icon
Volunteerism for Social Change (সমাজ পরিবর্তনে স্বেচ্ছাসেবা)
Volunteerism for Social Change (সমাজ পরিবর্তনে স্বেচ্ছাসেবা)

এই কোর্সটি স্বেচ্ছাসেবার মাধ্যমে অর্জিত দক্ষতা, নেতৃত্ব দক্ষতা, এবং সামাজিক পরিবর্তন আনতে কীভাবে স্বেচ্ছাসেবা গুরুত্বপূর্ণ তা শেখাবে। পাঠ্যক্রমের মাধ্যমে আপনি স্বেচ্ছাসেবার মূলনীতি, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, স্বেচ্ছাসেবার বিভিন্ন ক্ষেত্র, এবং স্বেচ্ছাসেবায় মানসিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন। এই কোর্সটি আপনার মানবসেবার দৃষ্টিভঙ্গিকে আরও প্রশস্ত করবে এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার আরও বেশি সুযোগ দেখতে সাহায্য করবে। 

Certification icon
Excel for Professionals (Part-1)
Excel for Professionals (Part-1)

মাইক্রোসফ্ট এক্সেল আজকের পেশাগত জীবনে অপরিহার্য একটি হাতিয়ার। শুধুমাত্র দক্ষতা অর্জনই নয়, এর ব্যবহারে পরিপূর্ণতা অর্জন করাও অত্যাবশ্যক। "এক্সেল ফর প্রফেশনালস" অনলাইন কোর্সের এই প্রথম পর্ব বিশেষভাবে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়েছে।


এই কোর্সটি আপনাকে এক্সেলের মূল বিষয়গুলি শিখতে সাহায্য করবে, যা আপনাকে যেকোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সাথে এটি ব্যবহার করতে সক্ষম করবে। এটি আপনার রেজুমেকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং আপনাকে আপনার সহকর্মীদের থেকে এগিয়ে রাখবে।

Certification icon
Excel for Professionals (Part-2)
Excel for Professionals (Part-2)

যদি আপনি আপনার এক্সেলে দক্ষতা পরবর্তি স্তরে নিতে চান, তাহলে "এক্সেল ফর প্রফেশনালস (পার্ট-২)" কোর্সটি আপনার জন্য! এই কোর্সটিতে, আপনি মধ্যম থেকে উন্নত স্তরের এক্সেল ফাংশন এবং কৌশলগুলি শিখবেন যা আপনার ডেটা বিশ্লেষণ, রিপোর্টিং এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নত করতে সহায়তা করবে।

Certification icon
Personal Finance Management for Entrepreneurs
Personal Finance Management for Entrepreneurs

এই কোর্সটি আপনাকে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার কৌশল শেখাবে, যা উদ্যোক্তাদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নতুন উদ্যোক্তা হোন বা ইতিমধ্যেই একটি স্টার্টআপ চালাচ্ছেন, আপনার ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা কতটা ভালো, তা আপনার ব্যবসায়ের সাফল্যের উপর সরাসরি প্রভাব ফেলে। ঠিক যেমন আপনি আপনার ব্যবসায়ের জন্য পরিকল্পনা করেন, তেমনি আপনার নিজের আর্থিক পরিকল্পনা থাকলে কঠিন সময়ে টিকে থাকতে এবং সুযোগ পেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করতে পারবেন।

Certification icon
Introduction to Critical Thinking
Introduction to Critical Thinking

আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু তথ্যগুলো বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ ছিল? অথবা, কোনো সমস্যার সমাধান করতে গিয়ে আটকে গিয়েছেন? Critical Thinking এই ধরনের পরিস্থিতিতে কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধানে সহায়তা করে। এই কোর্সটি আপনাকে Critical Thinking র মূলনীতি ও ধাপগুলো সম্পর্কে ধারণা দেবে।

Certification icon
Creative Thinking in a Rapidly Changing Workplace
Creative Thinking in a Rapidly Changing Workplace

এই কোর্সটি আপনাকে একটি দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে সফল হতে প্রয়োজনীয় সৃজনশীল চিন্তাভাবনা করার দক্ষতা শেখাবে। এটি কোনো জন্মগত গুণ না, এটি এমন একটি প্রক্রিয়া যা আপনাকে নতুন আইডিয়া নিয়ে আসতে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা পর্যালোচনা করতে এবং উদ্ভাবনী সমাধান তৈরি করতে সহায়তা করবে।

Certification icon
Due Diligence for Startups
Due Diligence for Startups

স্মার্ট বাংলাদেশের যুগে প্রতিটি স্টার্টআপকে তাদের ব্যবসা বাড়াতে বিনিয়োগের প্রয়োজন হবে। তাদের ব্যবসার ক্ষেত্র যাই হোক না কেন, শুধুমাত্র পর্যাপ্ত বিনিয়োগ এবং পরিবর্তনযোগ্যতা একটি কোম্পানিকে তাদের স্টার্টআপ যাত্রায় নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এবং একজন বিনিয়োগকারী যখন কোনো কোম্পানিতে একটি নির্দিষ্ট মূল্যায়নে বিনিয়োগ করেন, তখন তিনি উদ্যোক্তা যে দাবি করেন তার প্রতিটি দিক তদন্ত করবেন।


বিনিয়োগ যাত্রায় স্বচ্ছতা বজায় রাখতে, একটি স্টার্টআপকে তার সমস্ত দাবির যথার্থতা প্রমাণ করতে কঠোর ডিউ ডিলিজেন্সের মধ্য দিয়ে যেতে হবে। এই কোর্স সম্পন্ন করার পরে, আপনি স্টার্টআপ বিনিয়োগ সংগ্রহ করার সময় A থেকে Z পর্যন্ত যাত্রা সম্পর্কে জানবেন। এই কোর্সটি আপনাকে "যথাযথ আইনী, গোপনীয় এবং আর্থিক কম্প্লায়েন্স ডিউ ডিলিজেন্স" এবং "আর্থিক ও পরিচালনগত ডিউ ডিলিজেন্স" সম্পর্কিত সমস্ত দিক সম্পর্কে শিক্ষিত করবে।

Certification icon
An Introduction to Job Searching Techniques
An Introduction to Job Searching Techniques

You have spent fifteen plus years developing skills to do a job that is meaningful to you, but your effort will go in vain if you fail to showcase your skills during the recruitment process. To find a job that you want, you need to learn how to present yourself as a candidate of choice. This course designed for anyone looking for an internship or entering the job market for the first time. It will equip you with the necessary skills an applicant should have and will lead you to become an attractive candidate. It breaks down each step and provides appropriate solutions with lucid explanations. You will also be introduced to the key elements of successful job search, such as preparing an effective resume and cover letter, creating and seizing networking opportunities, acing interviews, personal branding, appropriate usage of social media, etc. You will be able to demonstrate the skills a job seeker should have to leave a positive impression at each phase of the recruitment process. Like all other courses at BYLCx, this course uses a combination of video lectures, text summary, and a quiz to help participants understand each concept flawlessly before proceeding to the next. Whereas appropriate, the course provides template documents so that the students can easily put the theories into practice. .

Certification icon
Writing Professional Emails
Writing Professional Emails

২১ শতকে ইমেইল, যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ইমেইল পাঠানো হয়, কিন্তু খুব কম সংখ্যক প্রেরকই জানেন কীভাবে সঠিকভাবে একটি পেশাদার ইমেইল লিখতে হয়। আমরা প্রায়ই শিক্ষার্থীদের কাছ থেকে এমন অভিযোগ শুনি যে তারা সম্ভাব্য নিয়োগকর্তাদের ইমেইল পাঠিয়েছেন কিন্তু তাদের ইমেইলের কোনো সাড়া পাননি। কিছু সাধারণ ভুলের জন্য ইমেইলের ওপেন রেট নষ্ট হয়, তাই এটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে এটি প্রাপককে সঠিক বার্তা দেয়।


এই কোর্সটি ইমেইল লেখার জন্য মৌলিক ধাপগুলো উপস্থাপন করবে, যা প্রাপকদের মধ্যে ইতিবাচক প্রভাব এবং দ্রুত উত্তর নিশ্চিত করবে।

Certification icon
Critical Thinking for Professional Success
Critical Thinking for Professional Success

এই কোর্সটি আপনাকে একজন ক্রিটিক্যাল থিংকার হিসেবে গড়ে তুলবে, যা আপনার কর্মজীবনে সাফল্য অর্জনে অপরিহার্য। এটি আপনাকে সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকরী সমালোচনা করার দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। 

Certification icon
The Art of Business Model Canvas by LightCastle Partners
The Art of Business Model Canvas by LightCastle Partners

এই কোর্সে, আপনি বিজনেস মডেল ক্যানভাস ব্যবহার করে ব্যবসায়িক ধারণাগুলি কীভাবে সংগঠিত করবেন, বর্ণনা করবেন এবং বাস্তবায়ন করবেন তা শিখবেন। আপনি বিজনেস মডেলের নয়টি গুরুত্বপূর্ণ উপাদানকে সনাক্ত করতে এবং যোগাযোগ করতে শিখবেন: গ্রাহক সেগমেন্ট, মূল্য প্রস্তাবনা, চ্যানেল, গ্রাহক সম্পর্ক, মূল্যবান সম্পদ, মূল কার্যক্রম, মূল অংশীদার, রাজস্ব স্ট্রিম এবং খরচ কাঠামো। কোর্সটি আপনাকে আপনার আইডিয়াগুলিকে সহজেই চাক্ষুসরূপে স্কেচ করতে এবং যে কেউ বুঝতে পারে এমন ভাষায় বর্ণনা করতে শেখাবে।

Certification icon
Basic English Language Skills
Basic English Language Skills

বর্তমান বিশ্বে ইংরেজি জানা একান্ত প্রয়োজনীয় হলেও, অনেকের কাছেই এটি যেন একটি ভয়ের নাম। সেই ভয়কে জয় করতে বিওয়াইএলসি তৈরি করেছে ইংরেজি ভাষা ব্যবহারে দক্ষতা উন্নয়নের কোর্সটি।


ইংরেজি বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতে ইংরেজি ভাষায় কীভাবে কথা বলা যায় তা অনুশীলনের মাধ্যমে এই কোর্সটি আপনাকে দৈনন্দিন জীবনের কথোপকথনে ইংরেজি ব্যবহারে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।


Certification icon
English Essentials for Workplace Communication
English Essentials for Workplace Communication

পেশাগত জীবনে প্রতিটি ধাপেই প্রয়োজন আত্মবিশ্বাসী ও সাবলীল ইংরেজি যোগাযোগ দক্ষতা। এই কোর্সে আপনি নতুন পরিবেশে নিজেকে পরিচয় করানো, সহকর্মীদের সাথে সহজ কথোপকথন, মিটিংয়ে মতামত প্রকাশ, এবং ইমেইল বা ফোন কলে প্রফেশনাল ভঙ্গিতে কথা বলার মতো গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো শিখবেন। আপনার কথা বলার ধরনই আপনার প্রফেশনাল ভাবমূর্তি তৈরি করে—আর এই কোর্সটি আপনাকে কর্মক্ষেত্রে ইংরেজি ব্যবহারে আরও স্মার্ট ও আত্মবিশ্বাসী করে তুলবে। 


Certification icon