All Courses
এই কোর্সে লিঙ্গ অধিকারের প্রেক্ষাপটে মূল্যবোধ ও নৈতিক আচরণের চর্চা সম্পর্কে আলোচনা করা হবে। Consent বা সম্মতি কী এবং এর গুরুত্ব সম্পর্কে শেখা যাবে এই কোর্স থেকে। সর্বজনীন মানবাধিকারের প্রেক্ষাপটে লিঙ্গ অধিকার সম্পর্কেও এই কোর্সে আলোচনা করা হবে। এছাড়াও কোর্সটি লিঙ্গ অধিকারের আলোকে আইনগত ও শ্রমিক অধিকার সম্পর্কে জানতে সহায়তা করবে।
যুবসমাজের মনোসামাজিক স্বাস্থের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি এই কোর্সটিতে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা, যেমন শোক, স্ট্রেস, ট্রমা, উদ্বেগ এবং বিষণ্ণতা সম্পর্কে সহজভাবে আলোচনা করা হয়েছে। এখানে আপনি জানতে পারবেন কীভাবে নিজের মানসিক স্বাস্থ্য অবস্থার যত্ন নিতে হয়, এবং কখন ও কীভাবে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়।
বিওয়াইএলসি'র এই সেলফ-পেসড অনলাইন কোর্সটি আপনাকে মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে এবং প্রতিদিনের চ্যালেঞ্জগুলো দক্ষতার সাথে সামলাতে সহায়তা করবে।
গত কয়েক দশক ধরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ক্যারোল ডোয়েক গবেষণা করে দু'ধরনের মানসিকতার কথা তুলে ধরেছেন: ফিক্সড মাইন্ডসেট (Fixed Mindset) এবং গ্রোথ মাইন্ডসেট (Growth Mindset)। ফিক্সড মাইন্ডসেট হলো এমন বিশ্বাস যে, বুদ্ধিমত্তা জন্মগত এবং চেষ্টা ও পরিশ্রমে তা পরিবর্তন করা যায় না। অপরদিকে, গ্রোথ মাইন্ডসেট হলো এমন বিশ্বাস যে, কঠোর পরিশ্রম, অনুশীলন ও চেষ্টার মাধ্যমে বুদ্ধিমত্তা বাড়ানো ও উন্নত করা যায়। ক্যারোলের গবেষণায় দেখা গেছে, গ্রোথ মাইন্ডসেট সম্পন্ন শিক্ষার্থীরা জীবনের প্রায় সব ক্ষেত্রেই বেশি সফল হয়।
এই কোর্সে আপনি গ্রোথ মাইন্ডসেট, এর সুবিধা এবং দীর্ঘমেয়াদে এটি কীভাবে আপনার উন্নতিতে ভূমিকা রাখতে পারে, সে সম্পর্কে জানবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কীভাবে কার্যকর কৌশল ব্যবহার করে গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলবেন এবং তা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করবেন, সেটা শিখবেন।
ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই কীভাবে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আরও সফল ও সুখী করতে পারে তা জানতে চান? এই কোর্সটি আপনাকে সেই বিষয়েই সাহায্য করবে। আবেগকে চিহ্নিত করা, বোঝা ও পরিচালনা করার দক্ষতা বিকাশের কৌশল শিখুন এবং নিজের সাথে ও অন্যদের সাথে আরও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন।
আমরা চাই বা না চাই, আমাদের শরীর সবসময় কথা বলে। এটি মানুষকে বলে যে আমরা আত্মবিশ্বাসী নাকি লাজুক, উদারমনা নাকি সংরক্ষিত, আন্তরিক নাকি কৃত্তিম। আমরা যদি আমাদের শারীরিক ভাষায় মনোযোগ না দেই, তাহলে আমরা অনিচ্ছাকৃত বার্তা প্রেরণ করতে পারি। আপনার শারীরিক ভাষা আপনি যা বলেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নেতৃত্বের জন্য অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে শারীরিক ভাষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শারীরিক ভাষা হল নেতৃত্বের উপস্থিতি প্রতিষ্ঠার গোপন কৌশল।
এই কোর্সটি আপনাকে একটি শক্তিশালী প্রথম ইম্প্রেশন তৈরি করতে আপনার অ-মৌখিক যোগাযোগ উন্নত করার জন্য কিছু কার্যকরী টিপস প্রদান করবে। অ-মৌখিক যোগাযোগের সাধারণ ভুল ব্যাখ্যা করার পাশাপাশি, এটি সেরা অনুশীলন নিয়েও আলোচনা করা হবে। এই কোর্সে আলোচিত বিষয়গুলি টিম মিটিং, জনসমক্ষে কথা বলা এবং নেটওয়ার্কিং ইভেন্টগুলিতে উপকারী হতে পারে। এই কোর্সটি তরুণ স্নাতক, পেশাদার এবং নেতৃত্বের ভূমিকায় থাকা ব্যক্তিদের জন্য বৃদ্ধি এবং সাফল্যকে ত্বরান্বিত করবে।
মানুষের সাথে সংযোগ স্থাপন করার ক্ষমতা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। ব্যবসা হোক বা সামাজিক জীবন, মানুষের সাথে সংযোগ স্থাপন হলো এমন একটি দক্ষতা, যা আপনি শিখতে এবং অর্জনে পারদর্শী হতে পারেন। এই কোর্সটি আপনাকে একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল শেখাবে। নিজের লক্ষ্য অর্জনে সহায়ক সম্পর্ক গড়ে তোলার জন্য কীভাবে একটি বিস্তৃত কিন্তু কার্যকর নেটওয়ার্ক তৈরি করবেন এবং সেই সম্পর্কগুলো জাগিয়ে রেখে সবার সফলতা নিশ্চিত করবেন, তা-ই শিখবেন এই কোর্সে।
নেটওয়ার্কিং সম্পর্কে আপনার ধারণা কি? এটি কি শুধুমাত্র এক্সট্রোভার্টদের জন্যই? আপনি কি মনে করেন নেটওয়ার্কিংয়ে ভালো হতে হলে আপনাকে ফেইক হতে হবে? এই কোর্সটি আপনার এই ধারণাগুলিকে চ্যালেঞ্জ করবে এবং আপনাকে শেখাবে যে কেউই একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।
এই কোর্সে কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হবে। বয়ঃসন্ধিকালে যেসব মানসিক সমস্যা সাধারণত দেখা যায় এবং সেগুলো মোকাবেলা করার উপায় সম্পর্কে শেখা যাবে এই কোর্স থেকে। এছাড়াও কোর্সটি মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা, সেগুলো দূরীকরণের উপায়, এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক অধিকার সম্পর্কে জানতে ও সচেতন হতে সাহায্য করবে।